ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে মোটরসাইকেল-ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬

  • সুমন আহমেদ
  • আপডেট : ০৯:৪৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • 80

টাইব্রেকারে বাহাদুরপুরকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মোল্লা ইমন ফুটবল একাদশ

মতলব উত্তর উপজেলার ঘনিয়ারপাড় উপজেলা পরিষদ কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত মোটরসাইকেল-ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২) এর প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে রোমাঞ্চকর লড়াই শেষে টাইব্রেকারে জয় তুলে নিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে মোল্লা ইমন ফুটবল একাদশ।

শুক্রবার (১৯ জুলাই) বিকেলে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময়ের খেলা শেষে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। পরে ম্যাচের ফল নির্ধারণে গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৪-৩ গোলে বাহাদুরপুর ফুটবল একাদশকে পরাজিত করে জয় নিশ্চিত করে মোল্লা ইমন ফুটবল একাদশ। পরাজয়ের ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় বাহাদুরপুর ফুটবল একাদশকে।

ম্যাচটি উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে। দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো মাঠ।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ছেংগারচর পৌর যুবদলের আহ্বায়ক উজ্জ্বল ফরাজী। টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করেন ড্যাবের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সরকারি অধ্যাপক ডা. বশির আহমেদ খান হৃদয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মোসলেউদ্দিন উদ্দিন, শাহাদাত ভূঁইয়া, পৌর যুবদল নেতা আবু সাঈদ বেপারী, মনির হোসেন মোল্লা, নূরনবী মোল্লা, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান, সদস্য সচিব ফরহাদ হোসেনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, মাদকমুক্ত সমাজ গঠন এবং স্থানীয় ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলো নিয়েও ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সামান্য বৃষ্টিতেই হাঁটুসমান পানি: কচুয়ার শ্রীরামপুর মাদ্রাসা মাঠে চরম দুর্ভোগ, বন্ধ এসেম্বলি ও খেলাধুলা

মতলব উত্তরে মোটরসাইকেল-ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬

আপডেট : ০৯:৪৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬