ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাইমচরে সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, অনিয়মে কঠোর হুঁশিয়ারি এমপি মানিকের

চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে ১ হাজার ৫০০ মিটার সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। এ সময় তিনি সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, কাজের গুণগত মান নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা গাফিলতি বরদাশত করা হবে না।
শুক্রবার (১৯ জুন) দুপুর ১২টায় নীলকমল ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ’ (দ্বিতীয় পর্যায়) (তৃতীয় সংশোধিত) প্রকল্পের আওতায় সড়কটি নির্মাণ করা হচ্ছে। এর মাধ্যমে নীলকমল ইউনিয়নের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে বলে আশা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্যকালে এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, বর্তমান সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। গ্রামের মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ, নিরাপদ ও টেকসই করতে দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। নীলকমল ইউনিয়নের এ সড়ক নির্মাণও সেই ধারাবাহিকতারই অংশ।
তিনি আরও বলেন, জনগণের টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। কাজের মান নিয়ে কোনো ধরনের আপস করা হবে না। সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার সঙ্গে প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
এমপি মানিক বলেন, হাইমচরের প্রত্যন্ত অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে উন্নত যোগাযোগ ব্যবস্থার দাবি জানিয়ে আসছেন। এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, কৃষিপণ্য পরিবহনে সুবিধা সৃষ্টি এবং শিক্ষার্থীসহ সাধারণ মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে পর্যায়ক্রমে বিভিন্ন সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ভবিষ্যতেও উপজেলার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্যাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী এবং নীলকমল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনির হোসেন সিকদার।
এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
উদ্বোধন শেষে এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক নির্মাণাধীন সড়কটি পরিদর্শন করেন এবং দ্রুত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সামান্য বৃষ্টিতেই হাঁটুসমান পানি: কচুয়ার শ্রীরামপুর মাদ্রাসা মাঠে চরম দুর্ভোগ, বন্ধ এসেম্বলি ও খেলাধুলা

হাইমচরে সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, অনিয়মে কঠোর হুঁশিয়ারি এমপি মানিকের

আপডেট : ০৫:৫৯:০০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬