চাঁদপুরের হাজীগঞ্জে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, হাজীগঞ্জ থানার এসআই (নিঃ) নুর মোহাম্মদ সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ছিলেন। এ সময় গত ২১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ এলাকার ফায়ার সার্ভিস অফিসের সামনে হাজীগঞ্জ-চাঁদপুর সড়কে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মকিমাবাদ (রাঢ়ী বাড়ি), ৪নং পৌর ওয়ার্ডের বাসিন্দা মোঃ ফারুক (৫৫), পিতা- মৃত আব্দুল মালেককে আটক করা হয়। পরে উপস্থিত স্থানীয় লোকজন ও সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করে এসআই (নিঃ) নুর মোহাম্মদ বাদী হয়ে আটককৃত ফারুকের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় হাজীগঞ্জ থানায় মামলা নং- ২৮, তারিখ ২২ জুন ২০২৬, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-এর ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।
মামলাটির তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন হাজীগঞ্জ থানার এসআই (নিঃ) মোরাদ হোসেন।
এদিকে গ্রেপ্তারকৃত আসামি মোঃ ফারুককে সোমবার (২২ জুন) যথাযথ পুলিশ এস্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে হাজীগঞ্জ থানা পুলিশ।
হাজীগঞ্জে ই”য়াবাসহ মাদক কারবারি গ্রে’প্তার
-
ডেস্ক নিউজ - আপডেট : ১১:৩৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
- 159
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















