চাঁদপুরের হাজীগঞ্জে প্রতিবন্ধী শিশুদের মূলস্রোতধারায় অন্তর্ভুক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) উপজেলা ই-সেন্টারে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম।
সেমিনারে অংশগ্রহণকারীরা প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাব্যবস্থা, উপবৃত্তি প্রাপ্তির প্রক্রিয়া, চ্যালেঞ্জ ও সমাধান বিষয়ে আলোচনা করেন। এসময় বক্তারা বলেন, সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে, বিশেষ করে শিক্ষক ও সুশীল সমাজের লোকজন একসঙ্গে কাজ করলে প্রতিবন্ধী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের আর্থ-সামাজিক উন্নয়ন’সহ জীবনে টেকসই পরিবর্তন সম্ভব।
সেমিনারে প্রতিবন্ধী শিশুদের মূলস্রোতধারায় অন্তর্ভুক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচিতে অন্তর্ভুক্তকরণের উপর গুরুত্বারোপ করা হয়। এ বিষয়ে ব্যাপক প্রচার ও প্রচারণার মাধ্যমে প্রতিবন্ধী শিক্ষার্থীদের সরকারি এ সুবিধা গ্রহণের আহ্বান জানিয়েছেন সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেনের মূখ্য আলোচনাপূর্বক উপস্থাপনায়
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা আনজুমান ভানু উপস্থিত ছিলেন।
হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, সুশীল সমাজের প্রতিনিধি মনিরুজ্জামান মনির, এমএ রহিম পাটওয়ারী, মোহাম্মদ হাবীব উল্যাহ্, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া আক্তার, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর অভিভাবক মুহাম্মদ আকবর হোসেন, মোশারফ হোসেন, আব্দুর রহিম’সহ শিক্ষক ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।




















