চাঁদপুরের হাজীগঞ্জে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। এ সময় দুই মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত মোট ৯ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) হাজীগঞ্জ থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ২২ জুন হাজীগঞ্জ থানার এসআই (নিঃ) মো. সাইখ বিন আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলার সেন্দ্রা এলাকার গাজী বাড়িতে আসামী মো. বাদশা প্রকাশ রাজু (৩৫)-এর বসতঘরের সামনে পরিত্যক্ত ঘরের পেছনে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় বাদশা প্রকাশ রাজুর বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মামলা নং-২৯, তারিখ ২২ জুন ২০২৬, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১)-এর ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।
এদিকে একই দিনে হাজীগঞ্জ থানার এসআই (নিঃ) নূরমোহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের মালিগাঁও এলাকার পুলের গোড়ার পাশে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করেন। এ সময় মো. নাছির হোসেন (৩৯), পিতা- মো. নুরু মিয়া, গ্রাম- তারালিয়া (ভূইয়া বাড়ি), গন্ধর্ব্যপুর ইউনিয়নকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, নাছির হোসেনের হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মামলা নং-৩০, তারিখ ২৩ জুন ২০২৬, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১)-এর ১০(ক)/১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এছাড়াও হাজীগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে সিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত ২ জন, জিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৩ জন, পুলিশ আইনের ৩৪ ধারায় ১ জন এবং নিয়মিত মামলার ১ জন আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন এমরান হোসেন, শিমা আক্তার, নাছির হোসেন (২৯), রাজু হোসেন (২৩), এমরান হোসেন, মাহি উদ্দিন প্রকাশ মানিক (৩৫) ও খোকন (২৮)।
হাজীগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত সকল আসামীকে মঙ্গলবার (২৩ জুন) যথাযথ পুলিশ এস্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
হাজীগঞ্জে পুলিশের অভিযানে ই’য়া’বা-গাঁ”জাসহ গ্রেফতার ৯ জন
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৪:২৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
- 250
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















