ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথমবারের মতো প্রবীণদের রেল ভাড়া মওকুফ, মিলবে মেট্রোতেও ছাড়

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৪:৩৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • 65

রাজধানীর মোহাম্মদপুরে আয়োজিত ‘আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস ২০২৬’ উপলক্ষে এক পরামর্শ সভায় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, প্রবীণদের কল্যাণে এবারের বাজেটে প্রথমবারের মতো রেলের ভাড়া মওকুফ এবং মেট্রোরেলে ভাড়া ছাড়সহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে সরকার।
সোমবার (২২ জুন) দুপুরে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, দেশের প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নানা ধরনের কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় এবারের বাজেটে প্রবীণদের জন্য বিশেষ সুবিধা সংযোজন করা হয়েছে, যার মধ্যে রেলের ভাড়া মওকুফ এবং মেট্রোরেলে ভাড়া ছাড় অন্যতম।
তিনি আরও বলেন, প্রবীণ নির্যাতন একটি সামাজিক সমস্যা। শুধু আইন প্রণয়ন কিংবা শাস্তির বিধান করলেই এ সমস্যা দূর করা সম্ভব নয়। এ জন্য পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আইনমন্ত্রী বলেন, প্রবীণদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও দায়িত্ববোধ জাগ্রত করতে সমাজে সচেতনতা বৃদ্ধি জরুরি। পাশাপাশি পারিবারিক মূল্যবোধকে আরও শক্তিশালী করতে হবে, যাতে প্রবীণরা পরিবার ও সমাজে সম্মান ও নিরাপত্তার সঙ্গে জীবনযাপন করতে পারেন।
সভায় বক্তারা প্রবীণদের অধিকার রক্ষা, তাদের প্রতি সহিংসতা ও নির্যাতন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রবীণবান্ধব সমাজ গঠনে সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানসহ সকলের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দি কার্টার একাডেমির অধ্যক্ষকে অপসারণের দাবিতে অভিভাবকদের সংবাদ সম্মেলন

প্রথমবারের মতো প্রবীণদের রেল ভাড়া মওকুফ, মিলবে মেট্রোতেও ছাড়

আপডেট : ০৪:৩৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬