ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মসজিদের দোতলায় ঝুলছিল ইমামের মরদেহ, পাশে পাওয়া গেল চিরকুট

মঙ্গলবার (২৩ জুন) রাতের দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকায় অবস্থিত রাজা মিয়া সওদাগর জামে মসজিদের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মো. আমির হোসেন (৪০) নামে ওই ইমামের মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, আসরের নামাজে ইমামতি করার পর থেকেই তাকে আর দেখা যাচ্ছিল না। মাগরিব ও এশার নামাজে তার অনুপস্থিতি মুসল্লিদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে। প্রথমে ধারণা করা হয়েছিল, হয়তো কোনো ব্যক্তিগত প্রয়োজনে তিনি বাইরে গেছেন। কিন্তু রাত বাড়লেও তার কোনো খোঁজ না মেলায় মসজিদের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন স্থানীয়রা।
একপর্যায়ে মসজিদের দ্বিতীয় তলার একটি কক্ষে তার নিথর দেহ দেখতে পান তারা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহত আমির হোসেনের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। তিনি প্রায় ১৩ বছর ধরে রাজা মিয়া সওদাগর জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার মৃত্যুতে মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
ঘটনাস্থল থেকে একটি হাতে লেখা চিরকুট উদ্ধার করেছে পুলিশ। সেখানে পারিবারিক অশান্তির ইঙ্গিত পাওয়া গেছে বলে জানা যায়। এছাড়া মৃত্যুর আগে নিজের ফেসবুক আইডিতে তিনি একটি আবেগঘন স্ট্যাটাসও দেন। সেখানে জীবনের কষ্ট ও হতাশার কথা উল্লেখ ছিল।
সীতাকুণ্ড মডেল থানা পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের পাশাপাশি শোকের আবহ বিরাজ করছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দি কার্টার একাডেমির অধ্যক্ষকে অপসারণের দাবিতে অভিভাবকদের সংবাদ সম্মেলন

মসজিদের দোতলায় ঝুলছিল ইমামের মরদেহ, পাশে পাওয়া গেল চিরকুট

আপডেট : ০১:৪৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬