ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন

মতলব উত্তরে ২০২৫-২০২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধান, মরিচ বীজ, গ্রীষ্মকালীন শাকসবজি, বৃক্ষচারা এবং বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে মতলব উত্তর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।
উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ সালাউদ্দিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাংবাদিক ফারুক হোসেন, কৃষক‌ বোরহান উদ্দিন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ২ হাজার ৬০০ জন কৃষকের মাঝে রোপা আমন ধানের রূপশী জাতের ৫ কেজি করে বীজ বিতরণ করা হয়। একই সঙ্গে প্রত্যেক কৃষককে ১০ কেজি ইউরিয়া ও ১০ কেজি এমওপি (পটাশ) সার প্রদান করা হয়।
এছাড়া ১২০ জন কৃষকের মাঝে ১০ গ্রাম করে মরিচের বীজ, ৫ কেজি ইউরিয়া ও ৫ কেজি এমওপি সার এবং প্রয়োজনীয় বালাইনাশক বিতরণ করা হয়।
অপরদিকে, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ৭৩৫ জন কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির ৫টি করে বৃক্ষের চারা বিতরণ করা হয়। সবজির বীজ ১ হাজার কৃষকের মাঝে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের উৎপাদন খরচ কমাতে সরকারের এ ধরনের প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষকদের আধুনিক ও লাভজনক কৃষিকাজে উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সোনাতলায় কেজি স্কুলের ৬ ফ্যান চু’রি, তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার  ঘোষণা

মতলব উত্তরে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন

আপডেট : ০৩:৪০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬