ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাত নারীর গলিত ম’র’দেহ উদ্ধার

চাঁদপুরের মতলব উত্তরের একটি কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার পূর্ব হানিরপাড় গ্রামের কলাকান্দা সড়কসংলগ্ন ঝোপঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সকালে ঘাস কাটতে গিয়ে স্থানীয় এক নারী প্রথমে মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে ভিড় করতে থাকে এলাকাবাসী। এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব, ওসি কামরুল হাসানসহ কর্মকর্তারা। পরে তদন্তে যোগ দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনাস্থল পরিদর্শন শেষে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি দীর্ঘদিন ধরে সেখানে পড়ে ছিল বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মতলব উত্তর থানা অফিসার ইনচার্জ কামরুল হাসান বলেন, নিহত নারীর পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে সব ধরনের তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। একই সঙ্গে আশপাশের এলাকার লোকজনের সঙ্গে কথা বলে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সোনাতলায় কেজি স্কুলের ৬ ফ্যান চু’রি, তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার  ঘোষণা

মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাত নারীর গলিত ম’র’দেহ উদ্ধার

আপডেট : ০৫:৪৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬