ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় বন্ধুদের সঙ্গে মাঠে ফুটবল খেলতে নেমেছিল ১১ বছর বয়সী আব্দুল্লাহ রাহাত। খেলা শেষে সবার সঙ্গে গোসল করতে ডাকাতিয়া নদীতে নামে সে। কিন্তু নদীর গভীর পানিতে তলিয়ে গিয়ে আর জীবিত ফিরে আসতে পারেনি এই স্কুলছাত্র।
শুক্রবার (২৬ জুন) দুপুরে চাঁদপুর শহরের পুরান বাজারের ৫ নম্বর ঘাট সংলগ্ন তফাদার রাইস মিল এলাকার ডাকাতিয়া নদীতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিখোঁজ হওয়ার প্রায় এক ঘণ্টা পর স্থানীয় যুবকদের চেষ্টায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল্লাহ রাহাত মালয়েশিয়া প্রবাসী হুমায়ূন পাটোয়ারীর তিন সন্তানের মধ্যে মেজো। সে পুরান বাজার ২ নম্বর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিবারের সঙ্গে মধুসূদন স্কুল মাঠ সংলগ্ন মানিক লস্করের ভাড়া বাসায় বসবাস করত।
স্থানীয়দের ভাষ্য, সকালে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার পর কয়েকজন মিলে নদীতে গোসল করতে যায়। সাঁতার না জানায় গোসলের একপর্যায়ে রাহাত গভীর পানিতে তলিয়ে নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে স্থানীয় যুবক মামুন ও অন্যরা নদীতে নেমে তাকে খুঁজতে থাকেন। একই সময়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলও উদ্ধার অভিযানে অংশ নেয়।
অবশেষে রাহাতকে উদ্ধার করে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সোনাতলায় কেজি স্কুলের ৬ ফ্যান চু’রি, তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার  ঘোষণা

ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর

আপডেট : ০৭:৫৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬