ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নামাজের প্রতি ভালোবাসার স্বীকৃতি, হাজীগঞ্জে ১৩ শিশুকে সাইকেল উপহার

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় শিশুদের নিয়মিত জামাতে নামাজ আদায়ে উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দেশখাগুড়িয়া সমাজ কল্যাণ পরিষদ। টানা ২৭৫ ওয়াক্ত জামাতে নামাজ আদায় করে অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী ১৩ জন শিশুকে পুরস্কার হিসেবে সাইকেল উপহার দেওয়া হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার ১০ নম্বর গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের দেশখাগুড়িয়া এলাকায় সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধর্মীয় মূল্যবোধ, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষা বিকাশে এমন উদ্যোগকে স্থানীয়রা ব্যতিক্রমী ও প্রশংসনীয় হিসেবে অভিহিত করেছেন।
সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আজাদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আবদুল হামিদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, সমাজসেবক, আলেম-ওলামা, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পপতি মোবারক হোসেন, জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মুরতেজা কামাল, সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন, শিক্ষক হাবিবুর রহমান ও আবদুল হান্নান, মাওলানা আবু বকর, মাওলানা মজিবুর রহমান, সমাজসেবক আমিন খান মিন্টু, নুরুন্নবী, শাহজালাল খান, সাহিদুর রহমানসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এ সময় অনলাইনের মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য দেন ইঞ্জিনিয়ার রেজোয়ানুল হাছান টিটু এবং আমিরুল ইসলাম মুন্সী মীর হোসেন। তারা বলেন, শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার বিকাশে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকরা জানান, শিশুদের মধ্যে নিয়মিত জামাতে নামাজ আদায়ের অভ্যাস গড়ে তোলা, নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং ধর্মীয় অনুশাসনের প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের উৎসাহব্যঞ্জক আয়োজন ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানের শেষ পর্বে টানা ২৭৫ ওয়াক্ত জামাতে নামাজ আদায়কারী ১৩ জন শিশুর হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দেওয়া হয়। ব্যতিক্রমী এই আয়োজন উপস্থিত অভিভাবক, স্থানীয় বাসিন্দা ও অতিথিদের ব্যাপক প্রশংসা অর্জন করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

নামাজের প্রতি ভালোবাসার স্বীকৃতি, হাজীগঞ্জে ১৩ শিশুকে সাইকেল উপহার

আপডেট : ১০:৩৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬