চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রাড়া মধ্য এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শান্ত (পরিচিত নাম) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার কাজী বাড়ির বাসিন্দা আবদুল হালিমের ছোট ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৬ জুন (শুক্রবার) রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে বাসায় বিদ্যুতের শর্টসার্কিটজনিত দুর্ঘটনায় শান্ত গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শান্তর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, তিনি ভদ্র ও অমায়িক স্বভাবের ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃ/ত্যু, এলাকায় শোকের ছায়া
-
ডেস্ক নিউজ - আপডেট : ০১:৩২:০৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- 73
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















