ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ পৌর ৪ নম্বর ওয়ার্ডে বিএনপি নেতা আব্দুল মান্নানের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক প্রচারণা

‘মাদককে না বলুন, মাদক ছাড়ো—নতুবা এলাকা ছাড়ো’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী জনসচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে হাজীগঞ্জ পৌর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল মান্নান-এর উদ্যোগে এবং তাঁর সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আয়োজিত এ প্রচারণায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী, সমাজসেবক ও সচেতন নাগরিকরা অংশ নেন। কর্মসূচির শুরুতে অংশগ্রহণকারীরা মাদকের কুফল সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে বিভিন্ন স্লোগান দেন এবং মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
প্রচারণাটি হাজীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মকিমাবাদ রেলস্টেশন এলাকা থেকে শুরু হয়ে গাইনবাড়ি, হাজী জালাল উদ্দীন মুন্সী বাড়ি, দরগা বাড়ি, শেখ বাড়ি, জমিদার বাড়ি, আতুড়িয়া মসজিদ সংলগ্ন সড়ক এবং মজুমদার বাড়ি এলাকা প্রদক্ষিণ করে পুনরায় রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি, যা ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদক নিয়ন্ত্রণে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা যথেষ্ট নয়; এর পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি, পারিবারিক নজরদারি এবং রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে এ ধরনের কর্মসূচি নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তারা।
এসময় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে ওয়ার্ড বিএনপি নেতা মো. আব্দুল মান্নানের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম মাদকমুক্ত সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক আলহাজ মো. হারুনুর রশিদ বেপারী, সমাজসেবক মো. নুরুল আমিন, আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী আকবার হোসেন, ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির অভিভাবক প্রতিনিধি হাজী মো. মোস্তফা, ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. খোরশেদ আলম, হাজীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহমেদ বিন শাহেন শাহ, ছাত্রদল নেতা ইব্রাহিম, রিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আয়োজক মো. আব্দুল মান্নান বলেন, “মাদকমুক্ত সমাজ গঠন করা আমাদের সবার দায়িত্ব। তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে সামাজিকভাবে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

হাজীগঞ্জ পৌর ৪ নম্বর ওয়ার্ডে বিএনপি নেতা আব্দুল মান্নানের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক প্রচারণা

আপডেট : ০১:৫৪:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬