ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীর ছবি বুকে ঝুলিয়ে স্বামীর আ”ত্মহ”ত্যা

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পারিবারিক অশান্তির জেরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) সকালে উপজেলার একটি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শান্ত ওই গ্রামের মো. আবুল বাসারের ছেলে। তার একটি ছেলে সন্তান রয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। বিরোধের একপর্যায়ে স্ত্রী তালাকের সিদ্ধান্ত নেন। বিষয়টি নিয়ে শনিবার স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু বৈঠক শুরু হওয়ার আগেই নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পরিবারের দাবি।
ঘটনার একটি আবেগঘন দিক স্থানীয়দের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। তাদের ভাষ্য, শান্ত আত্মহত্যার সময় নিজের বুকে স্ত্রীর একটি ছবি ঝুলিয়ে রেখেছিলেন। এ দৃশ্য দেখে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন হতবাক হয়ে পড়েন।
খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়দের ধারণা, দাম্পত্য বিরোধ ও তালাকের বিষয়টি নিয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে হার্ডওয়্যার দোকানের ৪০ হাজার টাকা জরিমানা

স্ত্রীর ছবি বুকে ঝুলিয়ে স্বামীর আ”ত্মহ”ত্যা

আপডেট : ০৭:১১:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬