ঢাকা ০২:১৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুবদলে মাদক সন্ত্রাস ও ফ্যাসিবাদ দোসরদের ঠাঁই নাই: জিয়াউর রহমান জিয়া

জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির ১নং সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া বলেছেন,
সুস্থ সমাজ ও দেশ গড়ার স্বার্থে তরুণ সমাজকে সব ধরনের অনৈতিক ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে হয়। মাদক, ফ্যাসিবাদের দোসর ও সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত কেউ যুবদলে স্থান পাবে না।

তিনি আরও বলেন, দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে যেকোনো ধরণের ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রুখে দিতে হবে। সমাজ ও রাষ্ট্রকে নিরাপদ রাখতে সন্ত্রাস ও মৌলবাদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।

জিয়া বলেন, হামলা, মামলা ও নির্যাতন উপেক্ষা করে বিগতদিন যারা দলের কর্মসূচি সফল করেছেন। যারা ত্যাগী ও পরীক্ষীত তারাই আগামীর যুবদলের নেতৃত্বে আসবে।

জিয়াউর রহমান জিয়া আরও বলেন, যুবদল একটি আদর্শভিত্তিক সংগঠন। ত্যাগী,পরিশ্রমী, পরীক্ষীত ও পরিচ্ছন্ন ভাবমূর্তি নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী করা হবে।

শনিবার (২৭ জুন) বিকালে চাঁদপুরের মতলব কমিউনিটি সেন্টারে মতলব দক্ষিণ উপজেলা যুবদল ও পৌর যুবদলের আয়োজিত মতলবের চার নেতা কেন্দ্রীয় যুবদলে স্থান পাওয়ায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এছাড়াও শনিবার সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত মতলব উত্তর উপজেলায় প্রয়াত পিতা-মাতা, বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান প্রতিমন্ত্রী নুরুল হুদা, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট কামরুল ইসলাম, আহসানুল হক ফটিক ও আকিত উল্লাহ সরকারের করব জিয়ারত করেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া।

সংবর্ধিত আরেক অতিথি যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আশরাফুর রহমান বাবু বলেন, দলকে সুসংগঠিত এবং শক্তিশালী করতে হলে ত্যাগী নেতাদের সঠিক মূল্যায়ন করতে হবে। কর্মী বাঁচলে দল বাঁচবে। ৫ আগষ্টের পূর্বে দলের বৃহৎ স্বার্থে যারা মামলা, হামলা এবং কারানির্যাতনের শিকার হয়ে দল ত্যাগ করেনি তাদের যথাস্থানে মুল্যায়ন করা না হলে দল ক্ষতিগ্রস্ত হবে। এ ক্ষেত্রে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দকে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখার অনুরোধ জানান তিনি।

সংবর্ধিত অতিথি যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন সরকার বলেন,দলের জন্য যারা নিবেদিত ছিল তাদের তাদেরকে মুল্যায়ন করতে হবে।এ ক্ষেত্রে আমাদের অবস্থান থেকে সব ধরনের সহযোগিতা থাকবে। গ্রুপিং এর কারনে যেন দলের দুঃসময়ের ত্যাগী নেতারা বঞ্চিত না হয়।

উপস্থিত সংবর্ধিত অতিথি কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মতলব উত্তর উপজেলার সন্তান জিয়াউর রহমান জিয়া, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক
মতলব দক্ষিণ উপজেলার সন্তান আশরাফুর রহমান বাবু ও কেন্দ্রীয় যুবদলের সহসাংগঠনিক সম্পাদক মতলব দক্ষিণের সন্তান মো.নাসির উদ্দিন শাওন এই তিন নেতাকে মতলব দক্ষিণ উপজেলা যুবদল ও পৌর যুবদলের নেতাকর্মীরা ফুল ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণের সভাপতিত্বে ও মতলব পৌর যুবদলের আহবায়ক মোঃ মজিবুর রহমান সরকারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সাগর, চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রধান। আরও বক্তব্য রাখেন
উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মল্লিক মোঃ শাহজাহান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জহিরুল হক জহির, যুগ্ন আহবায়ক মোঃ মিরান হোসেন মিয়াজী,মতলব পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন বিপ্লব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির মিয়াজী,মতলব পৌর যুবদলের যুগ্ন আহবায়ক ইসলাম সোহাগ,শাহীন ভুইয়া,জেলা যুবদলের সদস্য রোমান কাজী,মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান, উপাধি উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি নজরুল ইসলাম প্রধান,সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিরন,খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক শাহরিয়ার হোসেন,নায়েরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক সুমন পাটোয়ারী প্রমূখ।এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ছবির ক্যাপশন: চাঁদপুর মতলব দক্ষিণে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে হার্ডওয়্যার দোকানের ৪০ হাজার টাকা জরিমানা

যুবদলে মাদক সন্ত্রাস ও ফ্যাসিবাদ দোসরদের ঠাঁই নাই: জিয়াউর রহমান জিয়া

আপডেট : ০৩:২৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬