ঢাকা ০২:১৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃ’ত্যু

​চাঁদপুরের কচুয়া উপজেলার বাঁতাপুকুরিয়া কোল্ডস্টোরেজ এলাকায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ বাইজিদ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। রবিবার (২৮ জুন)  সকালে ঢাকার সাইনবোর্ড এলাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ​নিহত বাইজিদ কচুয়া উপজেলার শুয়ারুল মৃধা বাড়ির আলমাছ মিয়ার ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার দুপুরে   বাঁতাপুকুরিয়া কোল্ডস্টোরেজ এলাকায় অটোরিকশা ও বাইজিদের মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাইজিদ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উন্নত  চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠায়। ঢাকার সাইনবোর্ড এলাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

​বিষয়টি নিশ্চিত করেন কচুয়া উপজেলার সাচার ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. কামরুল হাসান রিয়াদ। ​এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় বাইজিদের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

​এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুল ইসলাম আকাশ বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়টি আমরা জেনেছি। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে হার্ডওয়্যার দোকানের ৪০ হাজার টাকা জরিমানা

কচুয়ায় সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃ’ত্যু

আপডেট : ০৬:১৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬