ঢাকা ০২:১৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় মাদকের বি’রুদ্ধে পুলিশের অভিযান, গাঁ”জাসহ যুবক গ্রে”প্তার

চাঁদপুরের কচুয়া উপজেলায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কচুয়া থানা পুলিশ। শনিবার (২৭ জুন) রাতে উপজেলার ৯ নম্বর কড়াইয়া ইউনিয়নের রহিমানগর-আকানিয়া সড়কের হোসেনের দোকানের সামনে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. শাহাজান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় সন্দেহভাজন মো. রাকিব হোসেন (২২)-কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার রাকিব হোসেন কচুয়া উপজেলার ৯ নম্বর কড়াইয়া ইউনিয়নের কহলথুড়ি (ভুঁইয়া বাড়ি), ৭ নম্বর ওয়ার্ড এলাকার মৃত হেলালের ছেলে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি কচুয়া থানার মামলা নম্বর-৬৩, তারিখ ২৭ জুন ২০২৬। মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় অভিযোগ আনা হয়েছে।
রোববার (২৮ জুন) গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
কচুয়া থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে হার্ডওয়্যার দোকানের ৪০ হাজার টাকা জরিমানা

কচুয়ায় মাদকের বি’রুদ্ধে পুলিশের অভিযান, গাঁ”জাসহ যুবক গ্রে”প্তার

আপডেট : ০৯:৫৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬