ঢাকা ১২:১৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচআনি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ অভিযান ও‌ পরিবেশ সচেতনতামূলক র‍্যালি

দেশজুড়ে একযোগে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধনের অংশ হিসেবে “গাছ বাঁচলে প্রকৃতি বাঁচবে, প্রকৃতি বাঁচলে মানুষ বাঁচবে” এ প্রতিপাদ্য নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মতলব উত্তর উপজেলার পাঁচআনি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও‌ পরিবেশ সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) সকালে পাঁচআনি উচ্চ বিদ্যালয় থেকে বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন উপলক্ষে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ তোফায়েল আহম্মেদ মিয়ার নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বের‌ হয়।

এসময় উপস্থিত ছিলেন- প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান, মোহনপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কবির হোসেন সরকার, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

২৯ জুন দেশব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই ধারাবাহিকতায় পাঁচ আনি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়। পরে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সচেতনতামূলক একটি র‍্যালি বিদ্যালয় সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে।  “Save Nature, Save Humanity” সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার হাতে র‍্যালিতে অংশ নিতে দেখা যায়।

দুর্যোগ মোকাবিলা ও পরিবেশ রক্ষায় বিদ্যালয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

আয়োজকদের ভাষ্য, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য। এ সময় প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ রোপণ এবং নিয়মিত পরিচর্যার আহ্বান জানানো হয়।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, পরিবেশবান্ধব কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি বৃক্ষরোপণের মাধ্যমে একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ‘মাধ্যমিক শিক্ষায় শিখন ত্বরান্বিতকরণ (এলএইএসই) প্রকল্প’-এর সহযোগিতায় কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পুলিশ পদক(পিপিএম) পেলেন  এএসপি জাবীর হুসনাইন সানীব

পাঁচআনি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ অভিযান ও‌ পরিবেশ সচেতনতামূলক র‍্যালি

আপডেট : ০৫:৩০:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬