চাঁদপুরের কচুয়া উপজেলার পাথৈর ইউনিয়নের বেরকোটা গ্রামের আলোচিত চুরি ও হত্যা মামলার ঘটনায় মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে ইয়াছিন মিয়াজী (২২) নামে এক ব্যক্তিকে আটক করেছে কচুয়া থানা পুলিশ।
পুলিশ জানায়, ঘটনার পরপরই কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলামের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হকের নেতৃত্বে এবং সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাজ্জাদের নেতৃত্বাধীন একটি চৌকস দল অভিযান শুরু করে।
গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে কয়েক ঘণ্টার মধ্যেই সন্দেহভাজন ইয়াছিন মিয়াজীকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন, ঘটনার সঙ্গে অন্য কোনো ব্যক্তি জড়িত রয়েছে কিনা এবং ঘটনার পূর্ণাঙ্গ কারণ অনুসন্ধানে নিবিড় তদন্ত অব্যাহত রয়েছে।
দ্রুত সময়ের মধ্যে সন্দেহভাজনকে আটকের ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে এবং তদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কচুয়ায় আলোচিত চুরি ও হ*ত্যা মামলায় কয়েক ঘণ্টার মধ্যেই আসামি গ্রেফতার
-
আহসান হাবীব সুমন - আপডেট : ০৯:৪৪:৪০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- 125
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















