ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জের কাইজাঙ্গায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬নং পূর্ব বড়কুল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কাইজাঙ্গা গ্রামে মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিংয়ের মতো সামাজিক অপরাধ থেকে যুবসমাজকে রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গ্রামবাসীর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ৬নং পূর্ব বড়কুল ইউনিয়ন বিএনপির সভাপতি ইমাম হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম মোহন চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব ও কারা নির্যাতিত নেতা মোস্তাফা কামাল সুমন। তিনি বলেন, মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিং সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ ও রাজনৈতিক সংগঠনসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমেই একটি সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম মিঠু বলেন :ইভটিজিং সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ ও রাজনৈতিক সংগঠনসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

৬নং পূর্ব বড়কুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুম চৌধুরী এবং ৬নং পূর্ব বড়কুল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোল্লা মো. রিপন।

বক্তব্যে মোল্লা মো. রিপন ঘোষণা দেন, এলাকায় কোনো মাদকসেবী বা মাদক কারবারিকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দিতে পারলে তথ্যদাতাকে ব্যক্তিগতভাবে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। তিনি বলেন, কাইজাঙ্গা গ্রামকে মাদকমুক্ত ও শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা হেলাল মিজি, শাহজালাল মানিক, শরিফুল ইসলাম মাসুম, মিজানুর রহমান নান্নু, রাশেদ মুন্সী, সালাউদ্দিন মুন্সী, সবুজ গাজী, মোহাম্মদ আলী তপদার, আরিফ মুন্সী, এমরান মজুমদার, স্বেচ্ছাসেবক দল নেতা আলাউদ্দিন মিয়াজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ রাজ্জাক পাটোয়ারী, রেদওয়ান পাটোয়ারী, মহসিন পাটোয়ারী, আনোয়ার হোসেন, মামুন মজুমদার, রাসেল মিজি এবং এলাকার বিপুলসংখ্যক সচেতন নাগরিক।

সভায় বক্তারা বলেন, মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। যুবসমাজকে নৈতিক শিক্ষা, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি অভিভাবকদেরও আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

হাজীগঞ্জের কাইজাঙ্গায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

আপডেট : ১০:২৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬