ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে এমপির নির্দেশে সংযোগ বিচ্ছিন্নের অভিযোগ মিথ্যা: পল্লী বিদ্যুৎ

  • মোঃ ফাহাদ
  • আপডেট : ০৩:০৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • 103
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতাধীন ফরিদগঞ্জ জোনাল অফিসের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু নিবন্ধনহীন অনলাইন পোর্টালে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্যের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২।
পল্লী বিদ্যুতের প্রকাশিত এক লিখিত বিবৃতিতে জানানো হয়, গত ২৮ জুন ২০২৬ সকাল ১১টায় ফরিদগঞ্জ জোনাল অফিসের ডিভিশনাল ম্যানেজারের নির্দেশনা অনুযায়ী এজিএম (ওএন্ডএম)-এর নেতৃত্বে ১৫ থেকে ২০ সদস্যের একটি টিম মামলার নং-৪৭ অনুযায়ী ধানুয়া গ্রামে ৫৪ জন গ্রাহকের অবৈধ (বিধিবহির্ভূত) বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান পরিচালনা করে। এর মধ্যে ৩১টি সংযোগ বিচ্ছিন্ন করা হলে প্রায় ১০০-১৫০ জন স্থানীয় ব্যক্তি বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন। পরে ফরিদগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় কর্মকর্তাদের উদ্ধার করা হয় এবং বিচ্ছিন্ন হওয়া ৩১টি সংযোগ পুনঃসংযোগ দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
বিবৃতিতে আরও স্পষ্টভাবে উল্লেখ করা হয়, উক্ত ৫৪ জন গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়ে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য মহোদয়ের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।
এদিকে, ঘটনাটিকে কেন্দ্র করে একশ্রেণীর কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যম ও নিবন্ধনহীন অনলাইন পোর্টালে সংসদ সদস্যের নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং তাঁকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এ ধরনের অপপ্রচারের ঘটনায় চাঁদপুর-৪ সংসদীয় আসনের সচেতন সাধারণ মানুষ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে মিথ্যা তথ্য প্রচার ও গুজব ছড়ানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জে এমপির নির্দেশে সংযোগ বিচ্ছিন্নের অভিযোগ মিথ্যা: পল্লী বিদ্যুৎ

আপডেট : ০৩:০৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬