ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাইতেই বাংলাদেশে আসছে ভারতের তৈরি ২০ নতুন ব্রডগেজ রেলকোচ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:২৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • 64

বাংলাদেশ রেলওয়ের বহরে নতুন সংযোজন হতে যাচ্ছে ভারতের তৈরি ২০টি আধুনিক ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ। প্রথম চালান হিসেবে কোচগুলো চলতি জুলাই মাসেই বাংলাদেশে পৌঁছাবে বলে জানিয়েছে ভারতীয় রেল বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
জানা গেছে, ২০২৪ সালে তৎকালীন বাংলাদেশ সরকার ভারতের রাষ্ট্রীয় রেল রপ্তানি প্রতিষ্ঠান RITES-এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করে। ওই চুক্তির আওতায় বাংলাদেশকে মোট ২০০টি রেলযান সরবরাহ করবে ভারত।
এর মধ্যে রয়েছে ১২০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ, ৩৬টি ব্রডগেজ লোকোমোটিভ (ইঞ্জিন) এবং ১০টি মিটারগেজ লোকোমোটিভ। এসব রেলযান ধাপে ধাপে বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হবে।
চুক্তি অনুযায়ী, পুরো প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৯১৫ কোটি ভারতীয় রুপি, যা বাংলাদেশ পরিশোধ করবে। প্রকল্পটির অর্থায়ন করছে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (EIB)।
ভারতের কেন্দ্রীয় রেল দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, প্রথম ধাপে পাঠানো ২০টি ব্রডগেজ কোচ প্রস্তুত রয়েছে। জুলাই মাসের যেকোনো সময় এগুলো বাংলাদেশে পাঠানো হবে। এরপর অবশিষ্ট কোচ ও লোকোমোটিভ আগামী ৩৬ মাসে পর্যায়ক্রমে সরবরাহ করা হবে।
সংশ্লিষ্টদের মতে, নতুন কোচ ও লোকোমোটিভ যুক্ত হলে বাংলাদেশ রেলওয়ের যাত্রী পরিবহন সক্ষমতা বৃদ্ধি পাবে। পাশাপাশি আন্তঃনগর ও দূরপাল্লার ট্রেন পরিচালনায় গতি ও সেবার মান উন্নত হবে, যা দেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করে তুলবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পুলিশ পদক(পিপিএম) পেলেন  এএসপি জাবীর হুসনাইন সানীব

জুলাইতেই বাংলাদেশে আসছে ভারতের তৈরি ২০ নতুন ব্রডগেজ রেলকোচ

আপডেট : ০৯:২৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬