ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা শহিদুল ইসলামের উদ্যোগে ড্রেনেজ পরিস্কার : ১নং ওয়ার্ডের জনমনে স্বস্তি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১নং ওয়ার্ডের‌ পাইনাদি নতুন মহল্লা এলাকায় জলাবদ্ধতা নিরসন ও ড্রেনেজ ব্যবস্থা সচল করতে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে উদ্যোগ নিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলাম।

বিশেষ করে পাইনাদি নতুন মহল্লা এলাকায় বছরের পর বছর ধরে জমে থাকা পানি ও ময়লার কারণে সৃষ্ট দুর্ভোগ লাঘবে তিনি ৩ কিলোমিটার দৈর্ঘ্যের ড্রেনেজ পরিস্কার করে দেন।

রহমত নগর, পাগলা বাড়ি, হিরাঝিল, আল‌আমিন নগর, পাইনাদি নতুন মহল্লা, জুয়েল রোড, পাইনাদি মধ্যপাড়া ‘সহ বিভিন্ন পাড়া মহল্লার ড্রেনেজ পরিস্কার করে দেন যুবদল নেতা ও সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী শহিদুল ইসলাম।

যুবদল নেতা শহীদুল ইসলাম ব্যক্তিগত অর্থায়নে এ কাজ করাচ্ছেন‌ বলে জানান সুবিধাভোগীরা।

স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের ভোগান্তির কথা বিবেচনা করে তিনি নিজ উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মী ও দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ড্রেন লাইন সংস্কার করেন।

স্থানীয়রা জানান, ড্রেনেজ ব্যবস্থা নিয়মিত পরিষ্কার করলে মশার উপদ্রব বহুলাংশে কমে আসে। জমে থাকা অপরিষ্কার পানি মশার প্রধান প্রজননক্ষেত্র।

ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার এবং প্রশস্ত করার ফলে বর্ষা বা বৃষ্টির দিনে ওই অঞ্চলের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

এ কাজ তদারকি করেন- মোঃ খায়রুল ইসলাম, শাহ আলম, মোঃ মিলন, মোঃ সোহাগ।

এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনদুর্ভোগ কমানোয় এলাকাবাসী তাকে সাধুবাদ জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পুলিশ পদক(পিপিএম) পেলেন  এএসপি জাবীর হুসনাইন সানীব

জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা শহিদুল ইসলামের উদ্যোগে ড্রেনেজ পরিস্কার : ১নং ওয়ার্ডের জনমনে স্বস্তি

আপডেট : ০৫:০৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬