চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ঈশানবালা মাছঘাট এলাকায় মেঘনা নদীর আকস্মিক ভাঙন রোধে জরুরি ভিত্তিতে বালুভর্তি জিও টেক্সটাইল ব্যাগ ডাম্পিং কার্যক্রম পরিচালনা করেছে পানি উন্নয়ন বোর্ড।
জানা যায়, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনায় ভাঙনকবলিত এলাকায় তাৎক্ষণিক এ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। নদীভাঙনের ঝুঁকি কমাতে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে বালুভর্তি জিও টেক্সটাইল ব্যাগ ফেলা হয়।
স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে মেঘনার তীব্র স্রোতে মাছঘাট এলাকায় ভাঙন দেখা দিলে তারা উদ্বেগ প্রকাশ করেন। দ্রুত ব্যবস্থা নেওয়ায় ভাঙনের ঝুঁকি কিছুটা কমবে বলে আশা করছেন তারা।
সংশ্লিষ্টরা জানান, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনে ভাঙন রোধে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
মেঘনার আকস্মিক ভাঙন রোধে ঈশানবালা মাছঘাটে জরুরি জিও ব্যাগ ডাম্পিং
-
চাঁদপুর প্রতিনিধি - আপডেট : ০৭:৫৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
- 72
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















