ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুই এমপির দাবিতে চাঁদপুর থেকে কক্সবাজার-সিলেট রুটে ট্রেন চালুর উদ্যোগ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০১:৪২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • 1589

চাঁদপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে চাঁদপুর থেকে কক্সবাজার ও চাঁদপুর থেকে সিলেট রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে পূর্বে বন্ধ হয়ে যাওয়া ট্রেনসমূহ পুনরায় চালুর বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ২০২৬ সালের ২৮ জুন জারি করা এক পত্রে রেলপথ মন্ত্রণালয়ের সচিবকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে গৃহীত কার্যক্রমের প্রতিবেদন জরুরি ভিত্তিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ ও সদস্য সচিব (মাননীয় সংসদ সদস্যগণের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেল) মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত ওই পত্রে উল্লেখ করা হয়, সংসদীয় আসন ২৬২ (চাঁদপুর-৩) ও ২৬৪ (চাঁদপুর-৫)-এর সংসদ সদস্যরা চাঁদপুর থেকে কক্সবাজার ও সিলেট রুটে নতুন ট্রেন চালু এবং পূর্বে বন্ধ হওয়া ট্রেনগুলো পুনরায় চালুর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রেলপথ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে। পাশাপাশি এ বিষয়ে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তার বিস্তারিত প্রতিবেদন জরুরি ভিত্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে।
চিঠির অনুলিপি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মো. মমিনুল হক, রেলপথ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
এ উদ্যোগ বাস্তবায়িত হলে চাঁদপুরের সঙ্গে দেশের গুরুত্বপূর্ণ পর্যটন নগরী কক্সবাজার এবং উত্তর-পূর্বাঞ্চলের বিভাগীয় শহর সিলেটের সরাসরি রেল যোগাযোগ প্রতিষ্ঠিত হবে। পাশাপাশি পূর্বে বন্ধ হয়ে যাওয়া ট্রেনগুলো পুনরায় চালু হলে জেলার যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশে কমবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

দুই এমপির দাবিতে চাঁদপুর থেকে কক্সবাজার-সিলেট রুটে ট্রেন চালুর উদ্যোগ

আপডেট : ০১:৪২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬