ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমান্ডের অধীন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রনির অনুমোদনে এবং কেন্দ্রীয় কমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী গত ৪ জুলাই  এ কমিটি গঠন করা হয়। কমিটিতে মোঃ রাকিবুল হাছান চৌধুরী রোপনকে আহ্বায়ক এবং মোঃ শাহাদাত হোসেন আকাশকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে, নবগঠিত কমিটি আগামী ৩ (তিন) মাসের জন্য দায়িত্ব পালন করবে। এ সময়ের মধ্যে হাজীগঞ্জ উপজেলার সব ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠন, সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ এবং প্রতি মাসে কেন্দ্রীয় কমিটির কাছে সাংগঠনিক প্রতিবেদন ও প্রয়োজনীয় নথিপত্র প্রেরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া সংগঠনের গঠনতন্ত্র ও রাষ্ট্রের আইন-কানুন মেনে কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। গঠনতন্ত্র বা রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত থাকলে আহ্বায়ক ও সদস্য সচিবের পদ বাতিল বলে গণ্য হবে বলেও অনুমোদনপত্রে উল্লেখ রয়েছে।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন— যুগ্ম আহ্বায়ক: মোঃ নাজমুল আহসান নয়ন, মোঃ আতাহার হোসেন অপু, মোঃ খাজা শফিউল বাশার রুজমুন, সাঈদ আব্দুল্লাহ ঝিনুক ও মোঃ আতিক উল্যা পাটওয়ারী।

যুগ্ম সদস্য সচিব: মোঃ কামরুজ্জামান টুটুল, মোঃ হিরুন খান, মোঃ রবিউল ইসলাম বিপ্লব ও মোঃ রুপক।

এ ছাড়া কমিটিতে আরও ২১ জনকে সম্মানিত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

অনুমোদনপত্রে যুগ্ম সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম, মহাসচিব নয়ন চক্রবর্তী এবং চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রনি স্বাক্ষর করেন।

অনুলিপি জ্ঞাতার্থে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা ইউনিট কমান্ডের নিকট প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পুলিশ পদক(পিপিএম) পেলেন  এএসপি জাবীর হুসনাইন সানীব

হাজীগঞ্জে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

আপডেট : ০৭:১১:৩২ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬