ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় কড়ইয়া ইউনিয়ন ছাত্রদলের বর্ধিত সভা অনুষ্ঠিত

​চাঁদপুরের কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান ও গতিশীল করার লক্ষ্যে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

​ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আল নোমানের  সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক  হাবীবুন নবী সুমন, কচুয়া উপজেলা ছাত্রদলের সভাপতি ও চাঁদপুর জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম রনি তালুকদার এবং

উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি  জুনায়েদ গাজী, যুগ্ম-সম্পাদক অভি,  প্রচার সম্পাদক জুবাইর রাসেল প্রধান।

ইউনিয়ন ছাত্রদল নেতা শাহজালাল রিপন ও জুয়েল তালুকদারের যৌথ সঞ্চালনায় সভায় ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন,  যুগ্ম-আহ্বায়ক শামিম হোসেন, সিফাত হোসেন, মারুফ হোসেন, রনি ফরয়াজি ও ফরহাদ হোসেনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।

​বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে ছাত্রদলকে সুসংগঠিত করার মাধ্যমেই দলের আগামী দিনের কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব। সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে উপস্থিত সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

​সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কড়ইয়া ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্রদল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পুলিশ পদক(পিপিএম) পেলেন  এএসপি জাবীর হুসনাইন সানীব

কচুয়ায় কড়ইয়া ইউনিয়ন ছাত্রদলের বর্ধিত সভা অনুষ্ঠিত

আপডেট : ০৮:২২:১৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬