কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজার এলাকায় ফুটপাতে ঘুমন্ত এক নারীকে ধর্ষণের অভিযোগে খোকন (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।
জানা যায়, সম্প্রতি বিজয়পুর বাজার এলাকায় ফুটপাতে ঘুমিয়ে থাকা এক নারীর সঙ্গে সংঘটিত ঘটনাটি সেখানে স্থাপিত সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি নিয়ে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। প্রযুক্তির সহায়তা ও বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে খোকন (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগীর অভিযোগ, চিকিৎসা প্রতিবেদন এবং অন্যান্য আলামতের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। তদন্তে যার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাবে, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগের বিচারিক নিষ্পত্তি এখনো হয়নি। আদালতের রায় না হওয়া পর্যন্ত তিনি আইনগতভাবে অভিযুক্ত হিসেবেই বিবেচিত হবেন।
কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধ”র্ষ”ণের অভিযোগে অভিযুক্ত আটক
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৭:৩৯:২৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
- 160
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















