ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে পুরস্কৃত শ্রেষ্ঠ চার সমবায়ী

হাজীগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র্য্যালী, আলোচনা ও শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে সোমবার (৬ জুলাই) সকালে বর্ণাঢ্য র্য্যালী পর উপজেলা ই-সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় শ্রেষ্ঠ চারজন সমবায়ীকে পুরস্কৃত করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হক। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহ জালালের পরিচালনা আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা হাসিব আব্দুল্লাহ,, প্রাথমিক  শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা বিএনপি’র সদস্য সচিব এমএ রহিম পাটোয়ারী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, সমবায়ী কবির হোসেন মজুমদার। এসময় সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সমবায় সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম। বক্তব্য শেষে শ্রেষ্ঠ ঋণ ও সঞ্চয়ে সেম্ভু চন্দ্র বর্মন, একক উদ্যোক্তা খোকন চন্দ্র রায়, আরিফুল ইসলাম এবং মৎস্য চাষে লিপি রানী দাসকে পুরস্কৃত করা হয়।
একই সময়ে উপস্থিতির মাঝে চারাগাছ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম শাহীন মিয়া, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সমবায়ীরা উপস্থিত ছিলেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে পুরস্কৃত শ্রেষ্ঠ চার সমবায়ী

আপডেট : ০৩:২৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬