মতলব উত্তর ব্যুরো :
চাঁদপুরের মতলব উত্তরের চরপাথালিয়ায় ইসকনের রথযাত্রায় পদদলিত হয়ে আশঙ্কাজনক অবস্থা হওয়া ১ তরুনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। ১ জুলাই শুক্রবার রাতে সদর হাসপাতাল হতে ওই তরুনকে ঢাকায় রেফার করা হয়।
সদর হাসপাতাল সূত্রে জানায়, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার করা ওই তরুনের নাম তীর্থ (১৬)। সে মতলব উত্তরের ইসলামাবাদ গ্রামের অরুন রায়ের ছেলে।
এ বিষয়ে চাঁদপুর সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক সাগর মজুমদার বলেন, তীর্থ নামে ওই তরুন রথযাত্রায় অংশ নিয়ে পদদলিত হয়ে মারাত্মক আহত হয়। তাকে মতলব থেকে এখানে আনা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রæত ঢাকায় রেফার করতে হয়েছে। কেননা ওই তরুনের মাথায় মারাত্মক রক্তক্ষরণ হয়েছে এবং শরীরের বিভিন্ন অংশের মাংস ক্ষয়ে গেছে। সে একাধিকবার বমি করে আরও দূর্বল হয়ে পড়ায় দ্রæত ঢাকায় রেফার করতে বাধ্য হয়েছি।
এদিকে খবর পেয়ে আহত ওই তরুনকে দ্রæত সদর হাসপাতালে দেখতে গিয়েছেন ইসকন চাঁদপুরের সভাপতি জগদানন্দ দাস ব্রহ্মচারী। তিনি বলেন, করোনা সময় না থাকায় এবার রথযাত্রায় একটু বেশি সনাতনীদের সমাগম হয়েছে। এতে একজন ভক্ত আহত হওয়ায় তাকে দেখতে গিয়েছি। আমরা তার দ্রæত সুস্থ্যতা কামনা করছি।




















