,চাঁদপুর: চাঁদপুরের কচুয়া উপজেলায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কচুয়া থানা পুলিশ।
পুলিশ জানায়, গত সোমবার (৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে এসআই মো. নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কড়ইয়া এলাকায় মকবুল মাঝির বাড়ির সামনে পাকা সড়কে বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে চিহ্নিত মাদক ব্যবসায়ী ফয়সাল (২৬)-কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ফয়সাল কচুয়া উপজেলার কড়ইয়া গ্রামের মো. ফারুক মিয়ার ছেলে।
এ ঘটনায় কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৬, তারিখ ৭ জুলাই ২০২৬ এবং জিআর নং-২৬২।
পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মঙ্গলবার (৭ জুলাই) গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
কচুয়া থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
কচুয়ায় ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
নিজস্ব প্রতিবেদক - আপডেট : ০৭:০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- 64
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















