ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা ও জনসচেতনামূলক লিফলেট বিতরণ

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৪ নং কালচোঁ ইউনিয়ন এর রামপুর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় কর্তৃক অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এ অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

মঙ্গলবার (৭ জুলাই) অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ এর তারিখ উল্লেখ না করে খাবার দ্রব্য তৈরি ও অসাস্থ্যকর পরিবেশে খাবার দ্রব্য সংরক্ষণ করার অপরাধে মায়ের দোয়া বেকারিকে ১০ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় ও সংরক্ষণ করার অপরাধে জনসেবা ফার্মেসীকে ৬ হাজার টাকা, একই অপরাধে পাঠান ফার্মেসীকে ৪ হাজার টাকাসহ মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।

এ সময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সংবাদ কর্মীগণ সহ অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। অভিযানের অংশ হিসেবে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফরিদগঞ্জে দোকান ভাঙচুরের অভিযোগ, সম্পত্তি নিয়ে দুই পক্ষের বিরোধ

হাজীগঞ্জে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা ও জনসচেতনামূলক লিফলেট বিতরণ

আপডেট : ০৭:৫৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬