ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে কৃষি জমির মাটি কাটার দায়ে ৪০ হাজার টাকা জরিমানা

চাঁদপুর জেলার মতলব উত্তরের মুন্সিরকান্দি‌ অনুমোদনহীন‌ ভাবে কৃষি জমির মাটি কেটে শ্রেণি পরিবর্তনের দায়ে জমির মালিক ও ড্রেজার মালিককে টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।

অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত কৃষি জমির মাটি কাটার দায়ে গাজিরগাছ খোলা গ্ৰামের হাফেজ আলী পাঠানের ছেলে ইব্রাহিম পাঠান ও ড্রেজার মালিক সাইফুল ইসলামকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত পাইপ বিনষ্ট করা হয়।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ এর সংশ্লিষ্ট ধারায় ৪০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ সময় আর এ ধরণের কাজ করবে না মর্মে মুচলেকা নেয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ জানান, অন্যের সাথে যোগসাজসে পুকুর কাটার নামে কৃষি জমির মাটি কাটার দায়ে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে জরিমানা করা হয়।

কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফরিদগঞ্জে দোকান ভাঙচুরের অভিযোগ, সম্পত্তি নিয়ে দুই পক্ষের বিরোধ

মতলব উত্তরে কৃষি জমির মাটি কাটার দায়ে ৪০ হাজার টাকা জরিমানা

আপডেট : ০৮:১৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬