ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সোনাতলায় মাদক সংরক্ষণের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

  • শামীম সুজন
  • আপডেট : ০৮:১৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • 158

বগুড়ার সোনাতলা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এক যুবককে আটক করেছে সোনাতলা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযানের সময় মাদক সংরক্ষণের অভিযোগে মো. শাহরিক আহম্মেদ জয় (২৫), পিতা: মো. জিল্লুর রহমান, গ্রাম: গড়ফতেপুর, থানা: সোনাতলা, জেলা: বগুড়াকে আটক করা হয়।
পরে তাকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে উপস্থাপন করা হলে ভ্রাম্যমাণ আদালত মাদক সংরক্ষণের দায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
সোনাতলা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফরিদগঞ্জে দোকান ভাঙচুরের অভিযোগ, সম্পত্তি নিয়ে দুই পক্ষের বিরোধ

সোনাতলায় মাদক সংরক্ষণের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

আপডেট : ০৮:১৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬