ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রোটারি ক্লাব অব হাজীগঞ্জে নতুন নেতৃত্বের অভিষেক, উৎসবমুখর আয়োজনে দায়িত্ব হস্তান্তর

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:৩৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • 186

হাজীগঞ্জে উৎসবমুখর পরিবেশে রোটারি ক্লাব অব হাজীগঞ্জের ২০২৬-২০২৭ রোটারি বর্ষের কলার হ্যান্ডওভার, টেকওভার ও ইনস্টলেশন সেরিমনি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৫টায় হাজীগঞ্জের শেরাটন হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে রোটারির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, রোটার্যাক্ট সদস্য, ক্লাব সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান পিডিজি দিল নাশীন মোহসেন। বিশেষ অতিথি ছিলেন রোটারিয়ান পিএজি মো. শফিকুল ইসলাম শামীম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান চার্টার প্রেসিডেন্ট ডা. আলমগীর কবির পাটওয়ারী এবং রোটারিয়ান পিপি বি. এম. আহসান কালিম পিএইচএফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারিয়ান পিপি ইমাম হোসাইন পিএইচএফ।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল নবনির্বাচিত নেতৃত্বের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর। নতুন রোটারি বর্ষে ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন রোটারিয়ান মো. মশিউর রহমান পাটওয়ারী এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেন রোটারিয়ান মো. সাইফুল আলম পলাশ।
বক্তারা তাদের বক্তব্যে মানবসেবা, নেতৃত্বের বিকাশ, শিক্ষা, স্বাস্থ্য ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে রোটারির আদর্শ ও সেবামূলক কার্যক্রমকে সাধারণ মানুষের কাছে আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠান শেষে অতিথিরা নবনির্বাচিত সভাপতি ও কার্যনির্বাহী কমিটির সদস্যদের অভিনন্দন জানান এবং রোটারি ক্লাব অব হাজীগঞ্জের ধারাবাহিক সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি ঘটে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফরিদগঞ্জে দোকান ভাঙচুরের অভিযোগ, সম্পত্তি নিয়ে দুই পক্ষের বিরোধ

রোটারি ক্লাব অব হাজীগঞ্জে নতুন নেতৃত্বের অভিষেক, উৎসবমুখর আয়োজনে দায়িত্ব হস্তান্তর

আপডেট : ০৯:৩৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬