ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ১০৫ পিছ ইয়াবা নিয়ে ফরিদগঞ্জের যুবক আটক – Rknews71

খন্দকার আরিফ :
হাজীগঞ্জ থানা পুলিশের অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রবিবার (৩ জুলাই) আটককৃত মাদক ব্যবসায়ীকে চাঁদপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। শনিবার (২ জুলাই) দিবাগত রাত ১২ টায় ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ওই ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী ফরিদগঞ্জ উপজেলার  শাহজান মিজির ছেলে আল আমিন মিজি (৩১)। সে হাজীগঞ্জ পৌরসভাস্থ ১১নং ওয়ার্ড রান্ধুনীমূড়া গ্রামে মাদক হাতবদল হওয়ার মূহুর্তে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আ. আজিজ, মিসবাহ উল আলম চৌধুরী ও উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আবুল খায়েরসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত হয়ে আসামীর দেহ তল্লাশী চালিয়ে ১০৫ পিছ ইয়াবাসহ তাকে হাতে নাতে আটক করতে সক্ষম হয়।
এ ঘটনায় মাদক ব্যবসায়ী আল আমিন মিজির বিরুদ্ধে হাজীগঞ্জ থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার চাঁদপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আ. আজিজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধৃত ব্যক্তিকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে ১০৫ পিছ ইয়াবা নিয়ে ফরিদগঞ্জের যুবক আটক – Rknews71

আপডেট : ০২:৫২:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২