ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ভোট নয়, চু’রি হয়েছে জনগণের রায়: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, গণভোটের দাবি থেকে সরকার সরে আসায় জনগণ হতাশ ও আহত হয়েছে। একই সঙ্গে তিনি কর্মসংস্থান সংকট, বিদ্যুৎ পরিস্থিতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে সরকারের সমালোচনা করেন।
শনিবার (১১ জুলাই) বিকেলে চাঁদপুর শহরের বাইতুল আমিন শপথ চত্বরে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।
হাসনাত আবদুল্লাহ বলেন, অতীতে বিভিন্ন সরকার ভোট চুরির অভিযোগে অভিযুক্ত ছিল। তবে বর্তমান সরকার ভোটের ফলাফল চুরি করেছে বলে তিনি দাবি করেন। গণভোটের প্রতিশ্রুতি থেকে সরে আসার কারণে জনগণের প্রত্যাশা ভঙ্গ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, সরকার এক কোটি কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিলেও ছয় মাস পার হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। বেকার তরুণদের জন্য দ্রুত কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশে দিন দিন লোডশেডিং বৃদ্ধি পাচ্ছে। ইরান যুদ্ধকে কারণ দেখিয়ে জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও বিদ্যুৎ সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। এতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অন্যান্য সংকটের সঙ্গে যুক্ত হয়ে সাধারণ মানুষের জীবন আরও কষ্টকর হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম, যুবশক্তির কেন্দ্রীয় সভাপতি তরিকুল ইসলাম এবং চাঁদপুর জেলা এনসিপির আহ্বায়ক মো. মাহবুব আলমসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
এর আগে পদযাত্রাটি চাঁদপুর শহরের মিশন রোড এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাইতুল আমিন মসজিদের সামনে শপথ চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফরিদগঞ্জে দোকান ভাঙচুরের অভিযোগ, সম্পত্তি নিয়ে দুই পক্ষের বিরোধ

এবার ভোট নয়, চু’রি হয়েছে জনগণের রায়: হাসনাত আবদুল্লাহ

আপডেট : ০৭:০৫:০৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬