ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করলেন ভাওয়াল নবজাগরণ সেবা সংঘ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নে ১৫ জন অসহায় ও সুবিধাবঞ্চিত নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে সামাজিক সংগঠন ভাওয়াল নবজাগরণ সেবা সংঘ। সংগঠনটির উদ্যোগে এবং সমাজসেবক মো. রুবেল পাটওয়ারীর অর্থায়নে এ সহায়তা দেওয়া হয়।
শনিবার (১১ জুলাই) বিকেলে সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে ভাওয়াল নবজাগরণ সেবা সংঘের সভাপতি শাহাবুদ্দিন ইমন সভাপতিত্বে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ও সমাজসেবক মো. জাহাঙ্গীর আলম মিজি, সংগঠনের সহ-সভাপতি ও সমাজসেবক মো. রুবেল পাটওয়ারী, সহ-সভাপতি মো. সাদ্দাম হোসেন।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রাজু আহাম্মেদ পাটওয়ারী, কোষাধ্যক্ষ ইয়াছিন গাজী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহাবুদ্দিন পাটওয়ারীসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে কর্মমুখী সহায়তার বিকল্প নেই। সেলাই মেশিনের মাধ্যমে উপকারভোগীরা আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন এবং পরিবারে আর্থিকভাবে অবদান রাখতে সক্ষম হবেন। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ভবিষ্যতেও ভাওয়াল নবজাগরণ সেবা সংঘ এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলেও তারা জানান।
অনুষ্ঠানের শেষে ১৫ জন অসহায় নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফরিদগঞ্জে দোকান ভাঙচুরের অভিযোগ, সম্পত্তি নিয়ে দুই পক্ষের বিরোধ

ফরিদগঞ্জে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করলেন ভাওয়াল নবজাগরণ সেবা সংঘ

আপডেট : ০৭:১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬