ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কঠিন প্রশ্নের অভিযোগে এইচএসসি কেন্দ্রে ভা’ঙ’চু’র, টিয়ার শেলে নিয়ন্ত্রণে পরিস্থিতি

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:০৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • 74

ভোলার চরফ্যাশন উপজেলার ফাতেমা মতিন মহিলা কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শেষে ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে।
শনিবার (১১ জুলাই) দুপুরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা শেষে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, কেন্দ্রটিতে চরফ্যাশন সরকারি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন। পরীক্ষার্থীদের অভিযোগ, আইসিটি বিষয়ের প্রশ্ন তুলনামূলক কঠিন ছিল। পাশাপাশি পরীক্ষার হলে কঠোরভাবে দায়িত্ব পালন করায় একে অপরের সঙ্গে আলোচনা বা সহযোগিতার সুযোগ না পাওয়ায় দায়িত্বরত শিক্ষকদের সঙ্গে কয়েকজন শিক্ষার্থীর বাকবিতণ্ডা হয়।
পরীক্ষা শেষে শতাধিক শিক্ষার্থী বিক্ষোভে অংশ নিয়ে কেন্দ্রের প্রধান ফটক ভাঙচুর করেন। পরে তারা কেন্দ্র সুপার ও কলেজের অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করলে শিক্ষার্থীরা সেখান থেকে সরে যান।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, প্রশ্ন কঠিন হওয়া এবং পরীক্ষার হলে কঠোর পরিবেশে পরীক্ষা নেওয়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর জের ধরে তারা কেন্দ্র সুপার ও অধ্যক্ষের কক্ষে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফরিদগঞ্জে দোকান ভাঙচুরের অভিযোগ, সম্পত্তি নিয়ে দুই পক্ষের বিরোধ

কঠিন প্রশ্নের অভিযোগে এইচএসসি কেন্দ্রে ভা’ঙ’চু’র, টিয়ার শেলে নিয়ন্ত্রণে পরিস্থিতি

আপডেট : ০৮:০৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬