চাঁদপুরের কচুয়া উপজেলায় অভিযান চালিয়ে ৭ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শনিবার (১১ জুলাই) রাত ১১টা ৪৫ মিনিটে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) ফ. ম. শাহজাহান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ৩ নম্বর বিতারা ইউনিয়নের বুধুন্ডা এলাকায় বাতাপুকুরিয়া-মাঝিগাছা সড়কের টিটুর বাড়ির কবরস্থানের সামনে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে মাঝিগাছা পূর্বপাড়া (মিয়াজী বাড়ি) এলাকার বাসিন্দা মো. আরিফ হোসেন (২০)-কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় কচুয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার (১২ জুলাই) আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কচুয়া পুলিশের অভিযানে ই’য়া’বাসহ ধরা পড়ল যুবক
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৭:১৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- 60
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















