ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের সাথে সাক্ষাৎ

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার ১৩ জুলাই ২০২৬ ইং তারিখে বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরেন তারা। বিশেষ করে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনসহ নানা সমস্যার কথা তুলে ধরলে আলোচনার প্রেক্ষিতে আশ্বস্ত করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান মিয়া। এসময় তিনি সহসাই চাঁদপুরে জুডিসিয়াল ভবনের ব্যবস্থা করা হবে বলে আসস্থ করেন। একই দিন বাংলাদেশের আইনজীবীদের প্রধান কর্তা অ্যাটর্ণি জেনারেল সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সাথে সৌজন্য সাক্ষাৎ করে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। এসময় চাঁদপুর জেলা আইনজীবী সমিতির বিভিন্ন বিষয় ও সমস্যা নিয়ে আলোচনা করা হয়। তার পক্ষ থেকে সবার্তক সহযোগিতা থাকবে বলে রাষ্ট্রের এ গুরুত্বপূর্ণ কর্তা জানান।
এর আগে চাঁদপুর ৩ আসনের সাংসদ জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সহযোগিতায় দেশের দুই শীর্ষ আইনমন্ত্রী ও অ্যাটর্ণি জেনারেলের সাথে সাক্ষাৎ করার সুযোগ পেয়েছেন জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। এ জন্য তার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শামছুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক অ্যাড. জাকির হোসেন তালুকদার ফয়সাল, জেলা জজ আদালতের পিপি অ্যাড. কোহিনুর রশিদ, জিপি অ্যাড. এ জেড এম রফিকুল হাসাম রীপন, নারী ও শিশু নিযাতন দমন ট্রাইবুন্যাল আদালতের স্পেশাল পিপি অ্যাড. শিরিন সুলতানা মুক্তা, সিনিয়র আইনজীবী অ্যাড. হেদায়েত উল্লা, অ্যাড. আজহারুল ইসলাম, অ্যাড. নুরুল আমিন দেওয়ান ও অ্যাড. মুনিরা চৌধুরী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের সাথে সাক্ষাৎ

আপডেট : ০৮:২২:১০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬