ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে ডিবি পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:৩২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • 626

চাঁদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসীকে গ্রেপ্তার করেছে।

রোববার (১২ জুলাই) রাত ৯টা ৫ মিনিটের দিকে চাঁদপুর সদর উপজেলার ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়নের ভাটেরগাঁও এলাকার শাহেদের বাড়ির সামনে পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— ভাটেরগাঁও (পাটোয়ারী বাড়ি) এলাকার মৃত আব্দুল হাই লুলু পাটোয়ারীর ছেলে মো. মিজানুর রহমান শিশু পাটোয়ারী (৩৬) এবং একই এলাকার ইব্রাহিম কবিরাজের ছেলে আহসান হাবীব (২৬)।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান-এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) জালাল উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় দুই মাদক ব্যবসায়ীর দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে চাঁদপুর জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুরে ডিবি পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট : ১১:৩২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬