ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ পৌর ১০ নং ওয়ার্ডে  মেয়র প্রার্থী এ্যাডভোকেট ওমর ফারুক  টিটুর গণসংযোগ

স্মার্ট ও পরিকল্পিত হাজীগঞ্জ পৌরসভা বিনির্মাণের নির্বাচনী অঙ্গীকার নিয়ে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু পৌরবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় পৌরসভার ১০ নং ওয়ার্ড রান্ধুনীমুড়া মজুমদার বাড়ির মসজিদে মাগরিব নামাজ আদায়ের পর অত্র ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এরপর মনিনাগ পশ্চিম পাড়া হয়ে সাতবাড়ি এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
লিফলেট বিতরণকালে অ্যাডভোকেট অ্যাডভোকেট ওমর ফারুক টিটু পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখের খোঁজখবর নেন।
গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে তার সমর্থক, শুভাকাঙ্ক্ষী এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা অংশ নেন। তারা আগামী দিনে পৌরবাসীর বাড়ি-বাড়ি গিয়ে অ্যাডভোকেট টিটুর পক্ষে জনমত গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
লিফলেট বিতরণ শেষে অ্যাডভোকেট টিটু হাজীগঞ্জ পৌরবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোঃ সেলিম মিয়া,পৌর মৎস্যজীবি দলের সাবেক সহ-সভাপতি কামরুল হাসান সহ পৌর ১০ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফরিদগঞ্জে দোকান ভাঙচুরের অভিযোগ, সম্পত্তি নিয়ে দুই পক্ষের বিরোধ

হাজীগঞ্জ পৌর ১০ নং ওয়ার্ডে  মেয়র প্রার্থী এ্যাডভোকেট ওমর ফারুক  টিটুর গণসংযোগ

আপডেট : ০৯:৩৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬