ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থী আন্দোলনের মাঝেই আত্মপ্রকাশ ‘ব্রয়লার চিকেন পার্টি’র

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৩৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • 85

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হকের পদত্যাগ দাবিতে চলমান এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই সামাজিক মাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছে ‘ব্রয়লার চিকেন পার্টি’ নামে একটি ফেসবুক পেজ।
মঙ্গলবার (১৪ জুলাই) চালু হওয়া পেজটি ‘আমরা অপমানিত নই, আমরা জেগে উঠেছি’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করে। বিকেল পৌনে ৫টা পর্যন্ত পেজটিতে ১ হাজারের বেশি অনুসারী যুক্ত হন।
শিক্ষামন্ত্রীর সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করা একটি ভাইরাল অডিওতে শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে উল্লেখ করার অভিযোগকে কেন্দ্র করেই এ উদ্যোগের সূচনা হয়েছে বলে সামাজিক মাধ্যমে আলোচনা চলছে।
বর্তমানে টানা বৃষ্টি, জলাবদ্ধতা এবং প্রতিকূল পরিস্থিতির মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করছেন। তাদের অন্যতম দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ।
নতুন চালু হওয়া ‘ব্রয়লার চিকেন পার্টি’ পেজে আন্দোলনের ছবি, ভিডিও, কর্মসূচির আপডেট এবং শিক্ষার্থীদের বিভিন্ন বক্তব্য নিয়মিত প্রকাশ করা হচ্ছে। একই সঙ্গে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন পোস্টও দেওয়া হচ্ছে।
এর আগে ভারতে দেশটির প্রধান বিচারপতির একটি বিতর্কিত মন্তব্যকে ঘিরে সামাজিক মাধ্যমে ‘তেলাপোকা জনতা পার্টি’ নামে একটি উদ্যোগ আলোচনায় এসেছিল। সেই ঘটনার পর এবার বাংলাদেশে ‘ব্রয়লার চিকেন পার্টি’ নামের এই নতুন উদ্যোগও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফরিদগঞ্জে দোকান ভাঙচুরের অভিযোগ, সম্পত্তি নিয়ে দুই পক্ষের বিরোধ

শিক্ষার্থী আন্দোলনের মাঝেই আত্মপ্রকাশ ‘ব্রয়লার চিকেন পার্টি’র

আপডেট : ১০:৩৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬