ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ বড় মসজিদের সামনে থেকে বৃদ্ধা নিখোঁজ, সন্ধান পেতে পরিবারের আকুতি

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৪৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • 97

চাঁদপুরের হাজীগঞ্জে ঐতিহাসিক বড় মসজিদের সামনে থেকে নবিলকিছ বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিখোঁজ হয়েছেন। গত সোমবার (১৩ জুলাই) বিকেল আনুমানিক ৪টার দিকে তিনি নিখোঁজ হন। এরপর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার সময় তার পরনে গোলাপি রঙের বোরকা ছিল। গায়ের রং কালো এবং উচ্চতা প্রায় ৪ ফুট ৮ ইঞ্চি। তিনি বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলেন।
বৃদ্ধার স্বজনরা জানান, তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ হওয়ায় পথ ভুলে অন্য কোথাও চলে যেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
কোনো ব্যক্তি তার সন্ধান পেলে অনুগ্রহ করে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মুয়াজ্জিনের কাছে পৌঁছে দেওয়ার অথবা তার নিকটাত্মীয় সাংবাদিক এস এম মিরাজ মুন্সী-এর মোবাইল নম্বর ০১৭২৫-১৬৯৬১৫-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নবুরকান্দি ফাতেমাতুজ জোহরা (রা.) জামে মসজিদের উদ্বোধন

হাজীগঞ্জ বড় মসজিদের সামনে থেকে বৃদ্ধা নিখোঁজ, সন্ধান পেতে পরিবারের আকুতি

আপডেট : ১০:৪৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬