চাঁদপুর সদর উপজেলার ৫৯ নং পূর্ব তরপুরচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট আলম খান মঞ্জু। সভা পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এ কে এম মিজানুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষক-অভিভাবকদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি মানসম্মত শিক্ষা পরিবেশ গড়ে তুলতে পরিচালনা কমিটিকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।
এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমেনা, পরিচালনা কমিটির সদস্য রুবি আক্তার, ইমরান খান, নাজমা বেগম, খাদিজা আক্তার, হাসনাত গাজী, রশিদ গাজী এবং সহকারী শিক্ষক তাহমিনা আক্তার।
বক্তারা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তোলা এবং অভিভাবকদের সম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। নবগঠিত পরিচালনা কমিটি বিদ্যালয়ের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




















