চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ এবং চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিনকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।
জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১ থেকে ১৫ জুলাই ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০-এর ১৮(১)(গ) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দুইজন মাননীয় সংসদ সদস্যকে মনোনয়ন প্রদান করা হয়েছে।
মনোনীত সদস্যরা হলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ এবং চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিন।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অনুলিপি পাঠানো হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, এ মনোনয়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী কার্যক্রমে জনপ্রতিনিধিদের অংশগ্রহণ আরও কার্যকর হবে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে স্থান পেলেন চাঁদপুরের দুই এমপি
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৭:৪৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
- 177
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















