সৌদি আরবের আল-কাসিম অঞ্চলের বুকারিয়া এলাকায় একটি খেজুর প্রক্রিয়াজাতকরণ কারখানায় কর্মরত অবস্থায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কুমিল্লার এক প্রবাসী বাংলাদেশি যুবক। নিহত মো. নাদিম হোসেন কুমিল্লার বুড়িচং পৌরসভার যদুপুর গ্রামের সামাদ মিয়ার ছেলে।
স্বজনদের বরাত দিয়ে জানা যায়, বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে ৮টার দিকে কারখানার একটি মেশিন পরিষ্কার করার জন্য নাদিম মেশিনের ভেতরে প্রবেশ করেন। এ সময় বাইরে থাকা কয়েকজন সহকর্মী অসাবধানতাবশত মেশিনটি চালু করে দিলে তিনি মেশিনের ভেতরেই আটকা পড়ে গুরুতরভাবে আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরিবার সূত্রে জানা গেছে, জীবিকার সন্ধানে প্রায় ১০ মাস আগে সৌদি আরবে পাড়ি জমান নাদিম। সেখানে একটি খেজুর প্রক্রিয়াজাতকরণ কারখানায় কর্মরত ছিলেন তিনি।
দুর্ঘটনার খবর পেয়ে সৌদি আরবের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এ ঘটনায় কারখানার তিন কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে নিহতের পরিবার জানিয়েছে।
নাদিমের মৃত্যুসংবাদ দেশে পৌঁছানোর পর কুমিল্লার যদুপুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। প্রিয়জনকে হারিয়ে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকার পরিবেশ। পরিবারের সদস্যরা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।
সৌদিতে খেজুর কারখানায় ম’র্মা’ন্তিক দু’র্ঘটনা, মেশিনে কা’টা পড়ে কুমিল্লার যুবকের মৃ’ত্যু
-
আন্তর্জাতিক ডেস্ক - আপডেট : ০৬:২৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- 259
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















