খন্দকার আরিফ ||
হাজীগঞ্জে ২২৫০ পিছ ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে থানা পুলিশ। রবিবার (৩ জুলাই) পৃথক দুইটি অভিযানে পৌর এলাকায় এই অভিযান চালিয়ে এসব মাদক ব্যবসায়ীদের আটক করতে সক্ষম পুলিশ।
রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ এর নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মিছবাহুল আলম চৌধুরী, মোস্তাক আহমেদ, প্রভাকর বড়ুয়া ও আ. আজিজসহ সঙ্গীয় ফোর্স পৌরসভাস্থ টোরাগড় এলাকায় অভিযান চালিয়ে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার ওটিমং চাকমার ছেলে রয়মং চাকমা (২২) এর কাছ থেকে ১ হাজার পিছ ও টোরাগড় গ্রামের মহরম আলীর ছেলে সোহেল হোসেন (২৭) এর থেকে ৭৫০ পিছ ইয়াবা উদ্ধার করে। পরে আটককৃত মাদক ব্যবসায়ীদের থানা হেফাজতে নিয়ে আসে থানা পুলিশ।
একই দিন বিকেল সাড়ে ৪ টায় থানার উপ-পরিদর্শক (এসআই) মিছবাহুল আলম চৌধুরী, মোস্তাক আহমেদ, প্রভাকর বড়ুয়া, আব্দুল আজিজ, গোপীনাথ উপ-সহকারী (এএসআই) মজিরসহ সঙ্গীয় ফোর্স মকিমাবাদ গ্রামের আবুল হোসেনের ছেলে কামরুল হোসেন(৩২) ও কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার ভাঙ্গরী গ্রামের শফিকুল ইসলামের ছেলে শামীম ভূইয়া (৩৫)কে ইয়াবাসহ আটক করা হয়। এদের উভয়ের থেকে ৫ শত পিছ ইয়াবা উদ্ধার করে পুলিশ।
আটককৃতদের বিরুদ্ধে হাজীগঞ্জ থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়ের হয়েছে। সোমবার (৪ জুলাই) দুপুরে চাঁদপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা
হয়েছে।
থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, মাদকসহ অপরাধ নির্মূলে থানা পুলিশ কাজ করে যাবে। এসব বিষয়ে আমরা কখনও আপোষ করবোনা।




















