চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন যুবদলের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, হাজীগঞ্জ উপজেলা শাখা।
নব-নির্বাচিত কমিটিতে মো. মহিউদ্দিন মাইনুকে সভাপতি, মো. নুরুল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি, মো. সাইফুল ইসলাম মিয়াজীকে সাধারণ সম্পাদক, মো. জামাল হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং মো. ওমর আল ফারুককে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
হাজীগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি মো. হুমায়ুন কবির সুমন, সদস্য সচিব মো. মোশাররফ কামাল সুমন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শুক্কুর আলম স্বাক্ষরিত।
অনুমোদনে উল্লেখ করা হয়েছে যে, কমিটি অনুমোদনের তারিখ থেকে ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপজেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবের নিকট জমা দিতে হবে।




















